
Hadith #1001
Bangla (বাংলা)মহানবি (ﷺ)'র পবিত্র বংশ পরিচয় মহানবী হযরত মুহাম্মাদ (ﷺ) ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদে মানাফ ইবনে ক্বুসই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কা'ব ইবনে লুওয়া'ই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাদ্বর ইবনে কিনানা ইবনে খুযাইমা ইবনে মুদরিকা ইবনে ইলইয়াস ইবনে মুদ্বর ইবনে নিযার ইবনে মা'আদ ইবনে আ'দনান। (সহিহ বুখারি, আনসারগণের প্রশংসা সম্পর্কিত অধ্যায়, প্রিয়নবি(ﷺ)'র আগমন সম্পর্কিত পরিচ্ছদ) ঐতিহাসিকরা একমত হয়েছেন যে প্রিয়নবি (ﷺ)'র বংশ তালিকা হযরত ‘আদনান’ অবধি সর্বসম্মতিক্রমে প্রমাণিত। তবে তাঁর পূর্ববর্তী নামগুলি নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে।
Reference: (صحيح البخاري، كتاب مناقب الأنصار، باب مبعث النبي صلى الله عليه وسلم)