
Hadith #1006
Bangla (বাংলা)প্রিয়নবী হযরত মুহাম্মদ (ﷺ)'র সন্তানসন্ততি প্রিয়নবীর সকল সম্মানিত পুত্র-কন্যার জন্মদাত্রী হলেন উম্মুল মুমিনীন সায়্যিদা খাদিজা (রাদিয়াল্লাহু আনহা)। কেবলমাত্র, সায়্যিদুনা ইবরাহিমের জন্মদাত্রী হলেন সায়্যিদা মারিয়াহ ক্বিবতিয়্যাহ (রাদিয়াল্লাহু আনহা)। তিনজন সম্মানিত পুত্রগণের নাম - ১. সায়্যিদুনা আবদুল্লাহ ২. সায়্যিদুনা ক্বাসিম ৩. সায়্যিদুনা ইবরাহিম এবং চারজন সম্মানিত কন্যাগণের নাম- ১. সায়্যিদাহ যায়নাব ২. সায়্যিদাহ রুক্বাইয়্যাহ ৩. সায়্যিদাহ উম্মে কুলসুম ৪. সায়্যিদাহ ফাতিমা আয-যাহরা (আল্লাহ তা'য়ালা তাদের সকলের প্রতি সন্তুষ্ট হোন) সূত্র : শারহ আল- মাওয়াহিব, খণ্ড -১, পৃষ্ঠা - ৪৭৮।
Reference: المواهب اللدنية، المقصد الثانى، الفصل الثانى فى ذكر أولاده الكرام